
সংবাদ প্রকাশের পর অবশেষে শার্শার বাগআঁচড়ায় (গাজী পাড়ায়)নিজ জন্মভিটা মায়ের কোল ফিরে পেলো সদ্য জন্ম নেওয়া সেই সদ্য নবজাতক।
শার্শার বাগআঁচড়ায় সদ্য নবজাতক বাচ্চা বিক্রির অভিযোগ, এমন ধরনের সংবাদ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও সাংবাদিকদের ফেইসবুক আইডিতে প্রকাশের পর নড়েচড়ে বসে ঐ বাচ্চার পরিবার। সংবাদ প্রকাশের কয়েক ঘন্টা পরে তারা বাচ্চাটিকে ফিরিয়ে নিয়ে আসে।
উলেখ্য, ১২ই নভেম্বর (শনিবার) সকালে সদ্য জন্ম নেওয়ার ১ ঘন্টার মধ্যে নবজাতক বাচ্চাকে অন্য নিঃসন্তান দম্পত্তিকে দিয়ে দেয় পরিবার এবং অর্থ লেনদেনের মাধ্যমে বাচ্চাটিকে অন্যের কাছে হস্তান্তর করেছে বলে অভিযোগ উঠে ঐ পরিবারের উপর। পরিবারও অর্থ লেনদেনের বিষয়টি অস্বীকার করে।
অবশেষে সব অভিযোগ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নবজাতক বাচ্চা এখন তার নিজ পরিবারে ও মায়ের কোলে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
