
ঝিকরগাছার কুমরী দাসপাড়া সার্বজনীন কালী মন্দীর প্রাঙ্গনে কালিপূজা পরিদর্শন ও নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ প্রদান করেছেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন।

মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে পূজা উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ আওয়ামীযুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাসিমুল হাবিব শিপার।
এসময় বক্তব্য রাখেন ঝিকরগাছা পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক, শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র চ্যাটার্জি, শংকরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম পশারি,মহাসীন আলী মেম্বর, ২ নং ওয়ার্ড আ.লীগের সাধারন সম্পাদক খলিলুর রহমান, আসাদুল ইসলাম মেম্বর,আ.লীগ নেতা হুমায়ন কবির, শংকরপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক জাহিদ হাসান পলাশ,শাহিন কবির,আলী হোসেন, শংকরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সিব্বির রহমান,সাধারন সম্পাদক আসানুর রহমান প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠানটি দেখতে ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ভীড় জমায়।
এর আগে প্রধান অতিথি আনোয়ার হোসেন পূজা উদযাপন কমিটির হাতে নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ প্রদান করেন।
