
বেনাপোল প্রতিনিধি।।শার্শার নিজামপুর ইউনিয়নের কন্দপপুর গ্রামে বাড়িতে একা পেয়ে এক কিশোরী কে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে অভিযুক্ত ৩ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো, একই গ্রাম কন্দপপুরের জাহান আলীর ছেলে নাসিম(২৮), নিজাম চৌকিদারের ছেলে নুরুজ্জামান (২৭) ও ফটিকের ছেলে সাকিব (২৮)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে বাড়ি ফাঁকা পেয়ে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে ৩ যুবক।এ সময় আত্ম রক্ষার্থে কিশোরী চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে অভিযুক্তদের হাতেনাতে আটক করে গণধোলাই দেয়। পরে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়।ধর্ষিতা কিশোরী স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি আছে।
এব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, স্থানীয়দের মাধ্যমে উপজেলার কন্দপপুর গ্রামে এক কিশোরী ধর্ষণের খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হযেছে।
