
মিজানুর রহমান মিনু সিরাজগঞ্জ প্রতিনিধি।।আসন্ন সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডের সাধারণ আসনের সদস্য পদে মনোনয়ন পত্র জমা দিলেন মোসলেম উদ্দিন তালুকদার ।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাচন কার্যালয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজার রহমান এর নিকট তার মনোনয়ন পত্র দাখিল করেন।
তার মনোনয়নপত্র প্রস্তাবকারীরা ছিলেন, কাজিপুর উপজেলার পৌরসভার ৭ নং ওয়ার্ডের এস এম আতিকুর রহমান ও সমর্থন কারি ছিলেন, ২নং চালিতা ডাঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার শহিদুল ইসলাম।
এসময় কাজিপুর পৌরসভার মেয়র আব্দুল হান্নান তালুকদার, আমিনুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের অনেক নেতাকর্মীরা ও সমর্থককারী গণ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা শেষে তিনি নির্বাচনে বিজয়ী হলে জেলা পরিষদের সার্বিক উন্নয়নে কাজ করে যাবেন বলে প্রতিশ্রুতি দেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
