
মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বাহুকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল হায়দার (বি,এসসি) এর অবসরজনিত বিদায়ী সংবর্ধনা ও স্বর্ণপদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ১০টায় অত্র বিদ্যালয়ের কার্যকরী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ,জেড,এম আমিনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন,রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম জুড়ান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন সাহা,বিদায়ী সহকারী শিক্ষক নুরুল হায়দার, কার্যকরী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম জগলু চৌধুরী,বাহুকা কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, কার্যকরী সদস্য কামরুল হাসান সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, ছাত্র, ছাত্রী গন।
উক্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক নুরুল হায়দারকে সংবর্ধনা জানান শিক্ষক, শিক্ষিকা, বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীগন।
