
এসএম স্বপন।।বেনাপোল সীমান্ত এলাকা থেকে ইউএস ডলার, সৌদির রিয়াল, কানাডিয়ান ডলার ও ভারতীয় রুপি সহ আশিক মিয়া (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আশিক শরীয়তপুর জেলার জাজিরা থানার কলিমোল্লা মাস্টার কান্দি গ্রামের নুরুল হক মোল্লা ছেলে।
বিজিবি জানান, গোপন তথ্য ছিল, এক মুদ্রা পাচার কারী ভারত থেকে বিভিন্ন দেশের ডলার নিয়ে বেনাপোল চেকপোস্ট এলাকায় অবস্থান করছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ডলার- রিয়াল ও রুপি সহ তাকে আটক করা হয়।
আটকের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
