
বেত্রাবতী ডেস্ক।।শার্শার বাগআঁচড়া বসতপুর এলাকা থেকে ৫০ বোতল ফেন্সিডিল সহ জাকারিয়া হোসেন (২৫) নামে এক মাদক পাচারকারী কে আটক করেছে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
আটক জাকারিয়া যশোরের বাঘারপাড়া উপজেলার দাদপুর গ্রামের মোকচ্ছেদ মোল্লার ছেলে।
পুলিশ জানায়,ফেন্সিডিল পাচারের গোপন খবর পেয়ে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজী শহিদুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বসতপুর গ্রামের বিল্লাল হোসেনের পেয়ারা বাগানের সামনে পাকা রাস্তার উপর থেকে ৫০ বোতল ফেন্সিডিল সহ জাকারিয়া কে আটক করে।
এব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজী শহিদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
