
মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।১৫আগষ্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কাজিপুর উপজেলা প্রশাসন ও কাজিপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর আয়োজনে আলোচনা সভা , দোয়া,ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬আগষ্ট) দুপুর ১২টায় কাজিপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর হল রুমে ভারপ্রাপ্ত কমান্ডার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেফাজ উদ্দিন মাষ্টার, কাজিপুর উপজেলা সাবেক কমান্ডার গাজী ইউনুস উদ্দিন, সাবেক ডেপুটি কমান্ডার আঃ রশিদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শাপলা খাতুন, কাজিপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সভাপতি মঞ্জুরুল ইসলাম সিবন চাকলাদার সহ মুক্তিযোদ্ধা গন।
সাবেক ডেপুটি কমান্ডার আঃ সালাম এর সঞ্চালনায় এসময় গান্ধাইল ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন সহ কাজিপুর উপজেলার সকল মুক্তিযোদ্ধা গন, কাজিপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া খান সহ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সকল সদস্যগন উপস্থিত ছিলেন।
পরিশেষে ১৫আগষ্ট এবং ৩রা নভেম্বর ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী প্রয়াত জননেতা মোহাম্মদ নাসিমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
