
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের অধিনস্থ সদস্যরা অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে।
কোস্ট গার্ড পশ্চিম জোন’র (মোংলা) কর্মকর্তা লেঃ কমান্ডার এম মামুনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে সাতক্ষীরার শ্যামনগর থানার বংশীপুর এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় ওই এলাকা থেকে ৯০ পিস ইয়াবাসহ মাসুম (২৫) কে আটক করে অভিযানকারীরা।
মাসুম বংশীপুর গ্রামের জামাল সরদারের ছেলে। ইয়াবাসহ আটককৃতকে শ্যামনগর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
