
মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।সিরাজগঞ্জের কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের সাবেক অধ্যক্ষ ও চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুলের পিতা মরহুম প্রফেসর লুৎফর রহমানের ১৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ জুলাই) বাদ মাগরিব শিমুলদাইড় নিজ বাসভবনে ও মাদ্রাসায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন প্রফেসর লুৎফর রহমানের পরিবারের সদস্যরা, আত্নীয়স্বজন ও শুভা কাঙ্ক্ষীরা।
মরহুমের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
