
শার্শায় অভিযান পরিচালনা করে ১০০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
আটক আসামী হলেন, শার্শা থানার পাঁচভুলোট গ্রামের মৃত কোরবান আলীর ছেলে রাকিব হাসান।
বুধবার (১৩ জুলাই) বিকালে শার্শা থানার অগ্রভুলট থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী রাকিব হাসানকে ১০০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান,এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
