
বেত্রাবতী ডেস্ক।।জাতীয় রাজস্ববোর্ড কর্তৃক লাইসেন্সিং বিধিমালা-২০২০ সংশোধনসহ বিভিন্ন দাবী আদায়ের লক্ষ্যে বেনাপোল স্থল বন্দরে চলছে পূর্ণ দিবস কর্মবিরতি।
মঙ্গলবার (৭ জুন) সকাল ৯ টা থেকে ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশনের কেন্দ্রিয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক সিএন্ডএফ এজেন্টবৃন্দের ন্যায্য দাবী-দাওয়া আদায়ের লক্ষ্যে সর্বসম্মতিক্রমে এ কর্ম বিরতি পালিত হচ্ছে।
এ কর্ম বিরতি চলছে ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল, মোংলা, সোনামসজিদ, ভোমরা, বাংলাহিলি, বিলোনিয়া, আখাউড়া, টেকনাফ ও বুড়িমারি সহ সকল বন্দরে।
এসময় বক্তারা বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী সারা দেশে একযোগে এ কর্ম বিরতি চলছে। আর আমরা আমাদের কাজ করবো না, আমরা সকল কার্যক্রম বন্ধ রেখেছি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
