
বেত্রাবতী ডেস্ক।।ঝিকরগাছায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থেকে ২৭ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
রবিবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের পারবাজার এলাকায় ঢাকাগামী বাস থেকে তাকে আটক করে পুলিশ।
আটক সোহাগ হোসেন (৩৩) উপজেলার মাটিকুমরা গ্রামের আব্দুল হাকিম মোড়লের ছেলে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, যশোর-বেনাপোল মহাসড়কের থানা মোড়ে তল্লাশি চৌকি বসায় পুলিশ। এ সময় সোহাগ পরিবহনের একটি বাস থেকে তাকে আটক করে পুলিশ। এ সময় তার কাছে থাকা ব্যাগ থেকে ২৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গ্রেফতার সোহাগকে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
