
বেত্রাবতী ডেস্ক।।ঝিকরগাছার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটটি অনিবন্ধিত প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
সোমবার (৩০ মে) বেলা ১২টা থেকে শহরের বোটঘাট রোড, পোস্ট অফিস এলাকা, মোবারকপুর, ছুটিপুরসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে আয়েশা মেমোরিয়াল মেডিকেল সেন্টার, মোহাম্মদ আলী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, ফেমাস মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, মোহাম্মদ আলী ক্লিনিক এন্ড ডায়াবেটিস সেন্টার, সীমান্ত ডায়াগনস্টিক এন্ড ডায়াবেটিস কেয়ার, ছুটিপুর প্রাইভেট ক্লিনিক, সালেহা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও আনিকা ক্লিনিক বন্ধ ঘোষণা করা হয়েছে।
ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রশিদুল আলমের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন থানার ওসি সুমন ভক্ত, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এস কে রাজিবুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক ফারুক হোসেন প্রমুখ।
ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রশিদুল আলম বলেন, স্বাস্থ্য অধিদফতরের নির্দেশ অনুযায়ী ঝিকরগাছায় অভিযান চালিয়ে আটটি অনিবন্ধিত ক্লিনিক/ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করে সিলগালা করা হয়েছে। নিবন্ধন পেলে এসব প্রতিষ্ঠান আবার চালু করতে পারবেন ব্যবসায়ীরা।
