
মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।কাজিপুরের ৪০৫ হেক্টর জমির জলাবদ্ধতা দুরীকরণে বানিয়াযান খালখনন কাজ শুরু হওয়ায় জনমনে স্বস্থিফিরেছে।
স্থানীয় বি এ ডি সি অফিস সূত্রে জানা গেছে, কাজিপুরের বানিয়াযান খালটি ভরাট হয়ে যাওয়ায় এলাকায় প্রায় ৪০৫ হেক্টর জমি প্রায় দেড়যুগ ধরে এক ফসলি জমিতে পরিণত হওয়ায় বিগত সময়ে বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশিত হয়।
এ পরিপ্রেক্ষিতে সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী সরকারিভাবে বিষয়টি গুরুত্ব দিয়ে বানিয়াযান খালটি খননের ব্যবস্থা নেন।
এবং বিভিন্ন সরকারি দপ্তরে যোগাযোগের মাধ্যমে গত বছরেও পানাসি প্রকল্পের আওতায় প্রায় ৭ কিঃ মিটার খাল খননের ফলে ইতিপূর্বে পানি নিষ্কাশনে ভালো ফল পাওয়া যায়।
চলতি বছরে পানাসি প্রকল্পের আওতায় ২য় পর্যায়ে প্রায় ২ কোটি টাকা ব্যায়ে ১১.৯০০ কিঃমিটার খাল খনন কাজ শুরু হয়েছে।২৬ মে চালিতাডাঙ্গা ইউনিয়নের বরশি ভাঙ্গা এলাকায় গিয়ে দেখা যায় বানিয়াযান খালের খনন কাজ চলছে। ৭.০৫ ফুট প্রস্থ ও ৬ ফুট গভির করে খনন কাজ করা হচ্ছে। তবে খননকৃত খালে পানি থাকায় সঠিকভাবে গভির করা হচ্ছে কিনা তা নিয়ে স্থানীয়দের মধ্যে ধোঁয়াসা দেখা দিয়েছে।
এ বিষয়ে সার্ভেয়ার আবুল কাসেম জানান খালটি শুকনো মৌসুমে সার্ভে করা হয়েছে,কাজেই মাটি কর্তনের পর আবার সার্ভে করলেই খননের পরিমাফ বেরিয়ে আসবে।
এবিষয়ে বি এ ডি সি,র কাজিপুর অফিসের সহকারি প্রকৌশলী মিজানুর রহমান একই অভিমত পোষন করেন। মিজানুর রহমান এবছর আরও ৮ কিঃ মিঃ খনন কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলে উল্লেখ করেন।
উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান জানান এলাকাবাসির ক্ষতির বিষয়টি মাথায় রেখে এম পি মহদয়ের সহযোগিতায় পুরো কাজিপুর কে জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করব ইনশা আল্লাহ।
