
বেত্রাবতী ডেস্ক।।শার্শার বাগআঁচড়ায় ৮ কেজি ৩শ গ্রাম ভারতীয় রুপা ও একটি মোটরসাইকেল সহ জসিম উদ্দিন (৩৯) নামে এক পাচারকারী কে আটক করেছে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
আটক জসিম উদ্দিন উপজেলার গোগা গাজীপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার(২৪ মে) বিকালে রুপা পাচারের গোপন খবরের ভিত্তিতে উপ জেলার গোগা টু সাতমাইল রোডের বসতপুর ফুলতলা নামক স্থানে অভিযানে চালিয়ে একটি মোটর সাইকেল সহ জসিমকে আটক করা হয়।
এসময়তার দেওয়া তথ্য অনুযায়ী মোটর সাইকেলে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় রাখা ৮ কেজি ৩শ গ্রাম ভারতীয় রুপা উদ্ধার করা হয়।
এব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ ( ভারপ্রাপ্ত) এসআই সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিন্ত করে জানান,আটক আসামীকে শার্শা থানায় প্রেরণ ও মামলা দায়ের করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
