
বেত্রাবতী ডেস্ক।।শার্শার সীমান্তবর্তী ইছামতি নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ্যায় নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে ইছামতি নদীতে বাংলাদেশী অংশে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করেন।
এবিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে আমরা জানতে পারি ইছামতি নদীর বাংলাদেশী অংশে একটি লাশ ভাসছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম সেখানে পাঠিয়ে লাশটি উদ্ধার করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
