
শেখ শিবলী রাজশাহী ব্যুরো।।রাজশাহী নগরীতে এতিম শিশু বাচ্চাদের মাঝে, দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হইতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগ ও বন পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা, আওয়ামী লীগের অন্যতম সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।
রবিবার ১মে নগরীর উপশহর এলাকায় অবস্থিত নিজ বাসভবনে। এতিম শিশুদের মাঝে, ঈদ উপহার হিসেবে নতুন পোশাক বিতরণ করেন।
পবিত্র ঈদুল উপলক্ষে এতিমদের হাতে নতুন পোশাক তুলে দেন। পরে ঈদ সালামিও প্রদান করেন। ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।
এতিমের মুখে হাসি ফোটাতে মাদ্রাসার শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণে উপস্থিত ছিলেন, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ছাত্রলীগের সাবেক আহ্বায়ক হারুন অর রশিদ, সাবেক সভাপতি, রাইসুল ইসলাম রোজ, সাবেক সভাপতি, নাইমুর রহমান, নিবিড় প্রমুখ।
উল্লেখ্য; রাজশাহীতে বিভিন্ন জায়গায় অবস্থিত মাদ্রাসার এতিম শিশু বাচ্চাদের জন্য নতুন পোশাক ও ঈদ সালামিও বিতরণ করেন তিনি। চলমান পবিত্র রমজানের প্রথম রোজা শুরু থেকেই ইফতার বিতরণে মাদ্রাসা পড়ুয়া এতিম শিশুদের সহও নগরীতে আসা পথচারীদের মাঝে। ইফতার ও সেহেরি বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে পবিত্র রমজান।
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এতিম শিশু ও অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার হিসাবে জামা , পাঞ্জাবি, শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন ডা. অর্ণা জামান।
