
মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।সিরাজগঞ্জের কাজিপুরে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসুচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার ১৩ এপ্রিল বিকাল সাড়ে চারটায় কাজিপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি অফিস চত্তরে কার্যক্রমের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
এসময় কাজিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেজাউল করিম, কাজিপুর উপজেলা নিবার্হী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী, কাজিপুর পৌরসভার মেয়র আব্দুল হান্নান তালুকদার, কাজিপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শুভজিৎ রায়, কাজিপুর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব, গান্ধাইল ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার ৫০ জন কৃষককের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরন করা হয়। এই সহযোগীতার মাধ্যমে কৃষকরা উৎপাদন খরচ কমিয়ে অধিক পরিমানে ফসল ফলাতে পারবেন বলে জানান অতিথিরা।
