
এক্ষেত্রে দেশের মোট এক কোটি ৩৩ লাখ ৫৪০টি ভিজিএফ কার্ডের বিপরীতে প্রত্যেক কার্ডধারীকে ১০ কেজি হারে চাল দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (৪ এপ্রিল) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বরাদ্দের বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা এবং পৌরসভা ভিত্তিক বিতরণের জন্য সরকার এক লাখ ৩৩০ দশমিক ৫৪০ মেট্রিক টন চাল ভিজিএফ কর্মসূচির আওতায় বরাদ্দ দিয়েছে।
এতে আরো বলা হয়েছে, দেশের ৬৪ জেলার ৪৯২টি উপজেলার জন্য ৮৭ লাখ ৭৯ হাজার ২০৩টি এবং ৩২৯টি পৌরসভার জন্য ১২ লাখ ৫৩ হাজার ৮৫১টিসহ মোট এক কোটি ৩৩ লাখ ৫৪০টি ভিজিএফ কার্ডের বিপরীতে কার্ডপ্রতি ১০ কেজি হারে চাল দেয়ার লক্ষ্যে এ বরাদ্দ দিয়েছে সরকার।
ভিজিএফ বরাদ্দের ক্ষেত্রে দুস্থ, অতিদরিদ্র ব্যক্তি বা পরিবারকে এ সহায়তা দিতে হবে। তবে সাম্প্রতিক কালের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অতি দরিদ্র পরিবারকে অগ্রাধিকার দিতে বলেছে ত্রাণ মন্ত্রণালয়।
একইসঙ্গে ভিজিএফের চাল আগামী ২৮ এপ্রিলের মধ্যে বিতরণ নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে।
