
বেত্রাবতী ডেস্ক।।বেনাপোল সীমান্ত থেকে ১২৬ বোতল ফেনসিডিল সহ সালেহা খাতুন (৪৯) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১২ ফেব্রুয়ারী) সকালে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আটক সালেহা বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় মধ্যপাড়ার নুর নবীর স্ত্রী।
পুলিশ জানায়, এক নারী মাদক ব্যবসায়ী মাদকের একটি চালান পাচার করছে, এমন গোপন খবরে বেনাপোল পোর্ট থানার এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম আসামির নিজ বাড়ির সামনে থেকে অভিযান চালিয়ে ১২৬ বোতল ফেনসিডিল সহ তাকে আটক করে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, এই সংক্রান্তে বেনাপোল পোর্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
