
বেত্রাবতী ডেস্ক।। যশোরের শার্শা থেকে একটি ওয়ানশুর্টার গান ও ৩ রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করেছে যশোর র্যাব-৬।
শনিবার সন্ধায় যশোর র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার এম নাজিউর রহমান পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,শনিবার ভোররাতে যশোর জেলার শার্শা থানার গোগা বাজারস্থ ডাচ্- বাংলা এজেন্ট ব্যাংকের রোকন ট্রের্ডাসের সামনে থেকে আলমগীর কবিরকে(৩৩) আটক করা হয়।

আটক আলমগীর কবির উপজেলার গোগা গ্রামের আইয়ুব আলীর ছেলে।
তিনি বলেন,’কতিপয় মাদক ও অস্ত্র ব্যবসায়ী মাদকদ্রব্য ও অস্ত্র ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে’ গোপন এমন সংবাদে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি ওয়ানশুর্টার গান,৩ রাউন্ড গুলি ও নগদ দুই হাজার টাকা পাওয়া যায়।
আলমগীর কবিরকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।তার বিরুদ্ধে থানায় আর্মস এ্যাক্ট ১৮৭৮ এর ১৯(অ) ধারায় মামলা করা হয়েছে বলে জানান নাজিউর রহমান
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
