
৫০-১০০ বা খুব বেশি হলে ৩০০ বা ৪০০ টাকা দামের সাবানের কথা শুনেছেন। কিন্তু কখনও শুনেছেন, একটি সাবানের দাম ২ লাখ টাকার বেশি?
অবিশ্বাস্য হলেও দু’লাখি এই সাবান পাওয়া যায় লেবাননের ত্রিপোলিতে। লেবাননের একটি পরিবার এই বহুমূল্য সাবান তৈরি করে। নাম খান আল সাবুন।
বিলাসবহুল সাবান, ত্বকের প্রসাধনী এবং সুগন্ধিও বানায় বাদার হাসেনের পরিবার। কয়েকটি প্রতিবেদন অনুযায়ী, ২০১৩-তে প্রথম বানানো হয় খান আল সাবুন।
কেন এত দাম? হাসানের পরিবারের দাবি, তাদের তৈরি সাবানে ২৪ ক্যারাটের ১৭ গ্রাম সোনার গুঁড়ো দেয়া হয়। তিন গ্রাম হিরের গুঁড়ো, অর্গানিক মধু, খেজুর ইত্যাদি থাকে। সাবান তৈরি করতে ৬ মাস সময় লাগে।
অতি উৎসাহি হয়ে এই সাবান কেনার ইচ্ছা প্রকাশ কেরলে জেনে নিন। লেবাননেও এই সাবার বিক্রি করে না হাসানের পরিবার। এই সাবান শুধুমাত্র সংযুক্ত আরব আমিরশাহির বিশেষ একটি দোকানে পাওয়া যায়। সূত্র: আরব নিউজ
