
মাসুদ রানা,মোংলা।।‘ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’ এই প্রতিপাদ্যে মোংলা বন্দরে ডিজিটাল বাংলাদেশ দিবস’২১ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার বেলা ১১টায় বন্দর কর্তৃপক্ষের সভা কক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়। বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) শাহীনুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ) সৈয়দ রবিউল আলম। সেমিনারে বন্দরের বিভিন্ন বিভাগীয় প্রধানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
