প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৭, ২০২৬, ৬:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২, ২০২৪, ৭:৪৩ অপরাহ্ণ
শার্শার রাড়ীপুকুর স্কুল মাঠ থেকে মানসিক ভারসাম্যহীন এক যুবকের লাশ উদ্ধার
বেত্রাবতী ডেস্ক।। যশোরের শার্শার রাড়ীপুকুর গ্রামর স্কুল মাঠ থেকে জিয়ারুল ইসলাম(৩০) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধায় উপজেলার রাড়ীপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠ থেকে এ লাশ উদ্ধার করে শার্শা থানা পুলিশ। মৃত্যু জিয়ারুল ঝিকরগাছা উপজেলার বাঁকড়া গ্রামের রকিব উদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানান, ওই যুবক সকাল থেকে বিদ্যালয়ের আশপাশ ও মাঠে ঘুরাঘুরি করছিলো।দেখে মনে হচ্ছিলো মানসিক ভারসাম্যহীন হবে।হঠাৎ বিদ্যালয়ের বাথরুমের লোহার দরজায় জোরে জোরে তিনি নিজের মাথা ঠুকতে শুরু করলে আশপাশের মানুষজন ছুটে যাওয়ার আগেই সে মাথা ফেটে রক্তাক্ত হয়ে মাটিয়ে লুটিয়ে পড়ে মৃত্যু বরণ করে। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। তখন ও মৃতের পরিচয় পাওয়া যায়নি।পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি পোষ্ট করে এলাকায় যুবকরা।
বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার আনিছুর রহমান জানান,জিয়ারুল একজন মানসিক ভারসাম্যহীন ও মৃর্গী রোগী। সে বিভিন্ন সময় বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন এলাকায় চলে যায়। ফেস বুকের মাধ্যমে তার মৃত্যুর খবর শুনে তার পরিবার থানায় গিয়ে লাশ শনাক্ত করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মনিরুজ্জামান জানান, খবর পেয়ে অজ্ঞাত পরিচয়ের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসলে তার পরিবার থেকে এসে শনাক্ত করে জানায় সে একজন মানসিক ভারসাম্য হীন ও মৃগী রোগী ছিলেন।পরে ফিঙ্গার প্রিন্ট এর মাধ্যমে নিশ্চিত হয়ে লাশটি ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুজ্জামান আরিফ, অফিস: বাগআচঁড়া,যশোর
Copyright © 2026 বেত্রাবতী নিউজ২৪. All rights reserved.