কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ।।সিরাজগঞ্জের কাজিপুর থানায় কর্মরত সহকারি উপ- পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক আর নেই।
শনিবার বিকেল পৌণে পাঁচটায় তিনি কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অবস্থায় মারা যান। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইনি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৪২) বছর ।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার তৃনা। তিনি জানান, রোগী আসার সাথেই আমরা ইসিজি করি। কিন্তু অবস্থা ভালো ছিলো না। পরে মারা যান।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, শনিবার বিকেল চারটায় থানায় ডিউটিরত অবস্থায় বুকে ব্যথা অনুভব করেন আব্দুর রাজ্জাক। এসময় সহকর্মিরা তাৎক্ষণিক তাকে কাজিপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করান। আব্দুর রাজ্জাক কাজিপুর থানায় সাড়ে তিন বছর যাবৎ কর্মরত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুজ্জামান আরিফ, অফিস: বাগআচঁড়া,যশোর
Copyright © 2026 বেত্রাবতী নিউজ২৪. All rights reserved.