মিজানুর রহমান মিনু, কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি ।।সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো"স্লোগান সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্তরে দিবসটি পালনে একটি র্যালি বের হয়ে মেইন সড়ক হয়ে উপজেলা পরিষদ চত্তরে আসে।
পরে হল রুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহরাব হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুল হক।
এসময় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুজ্জামান আরিফ, অফিস: বাগআচঁড়া,যশোর
Copyright © 2026 বেত্রাবতী নিউজ২৪. All rights reserved.