মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তরুনরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজকের শিশুরাই আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র।স্কুলের ক্লাসের পাশাপাশি বিভিন্ন বৃত্তিতে অংশ গ্রহণ করলে শিশুরা আরও মেধাবী হিসেবে গড়ে উঠবে।
শিশুরা বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করলে তাদের ভিতরে একটা প্রতিযোগিতা মনোভাব কাজ করবে, যে আমি এইবার বৃত্তি পাইনি, তাই বৃত্তি পাওয়ার জন্য আমাকে আরও ভালো ভাবে লেখাপড়া করতে হবে। প্রতিযোগিতা পূর্ন মনোভাব তাদের মেধাবী হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।
শনিবার (২০জানুয়ারি)বেলা ১১টায় সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের কেসিআর জমিলা মজিবর রহমান উচ্চ বিদ্যালয়ে আলহাজ্ব মোহাম্মদ নাসিম একাডেমিক দ্বিতল ভবনের কক্ষ ও শহীদ মিনার এর শুভ উদ্বোধন, বৃত্তি পুরস্কার এবং শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে কেসিআর জমিলা মজিবর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জমিলা মজিবর রহমান বৃত্তি ফাউন্ডেশনের পরিচালক আলমগীর কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপরোক্ত কথা গুলো বলেন সিরাজগঞ্জ ১ এর সাংসদ তানভীর শাকিল জয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রেফাজ উদ্দিন মাষ্টার, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান।সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আঃ হাকিম, জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আলহাজ্ব রাশেদ ইউসুফ জুয়েল।রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি, কেসিআর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ডাঃ মোহাম্মদ আলী, রতনকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইদুল ইসলাম জুড়ান।জেলা পরিষদের সাবেক সদস্য গোলাম রাব্বানী তালুকদার, রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব।
বাগবাটি আব্দুল্লাহ আল মাহমুদ ডিগ্রি কলেজে প্রভাষক আসাদুল ইসলাম আসাদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন রতনকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি নুরে আলম রতন।সিমান্তবাজার মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক রফিকুল ইসলাম, সড়াইতল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম।রতনকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল রানা।
এসময় কে,সি আর উচ্চ বিদ্যালয়ের সভাপতি শামসুল বারী সহ সকল নেতৃবৃন্দ, বিদ্যালয়েরর শিক্ষক, শিক্ষিকাগন উপস্থিত ছিলেন।।
প্রথমে আলহাজ্ব মোহাম্মদ নাসিম একাডেমিক দ্বিতল ভবন এর কক্ষ ও শহীদ মিনার এর ফলক উন্মোচন করেন, প্রধান অতিথিকে ফুলেল শুভেচছা জানানোর পরে ক্রেস্ট প্রদান করেন প্রধান শিক্ষক আলমগীর কবির। পরে কোমলমতি শিশুদের হাতে বৃত্তি পুরস্কার তুলে দেন, এবং দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন এমপি তানভীর শাকিল জয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুজ্জামান আরিফ, অফিস: বাগআচঁড়া,যশোর
Copyright © 2025 বেত্রাবতী নিউজ২৪. All rights reserved.