বেত্রাবতী ডেস্ক।। যশোরের বেনাপোলের বালুন্ডা গ্রামের একটি পুকুরের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬টি ককটেল উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। শনিবার (১৮ নভেম্বর) দুপুরে ককটেল গুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,বেনাপোল পোর্ট থানার বালুন্ডা বাজারের পশ্চিম পাশে বালুন্ডা-বারপোতা সড়কে একটি পুকুর পাড়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ককটেল পড়ে রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে এসআই শংকর কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত ১৬টি ককটেল কস্টেপ দ্বারা মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকাবাসির মাধ্যমে খবর পেয়ে ককটেল গুলো উদ্ধার করা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুজ্জামান আরিফ, অফিস: বাগআচঁড়া,যশোর
Copyright © 2026 বেত্রাবতী নিউজ২৪. All rights reserved.