মিজানুর রহমান মিনু।।আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে সকল নেতৃবৃন্দকে অভিমান না করে ঐক্যবদ্ধ থাকতে হবে।।
বৃহস্পতিবার (১৭আগষ্ট) সিমান্ত বাজার মহিলা কলেজের হলরুমে দিনব্যাপী মতবিনিময় সভায় রতনকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইদুল ইসলাম জুড়ানের সভাপতিত্বে উপরোক্ত কথা গুলো বলেন সিরাজগঞ্জ ১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। তিনি আরও বলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আওয়ামীলীগ সরকার এর উন্নয়ন তৃণমূল পর্যায়ে সকল জনগণের কাছে তুলে ধরতে হবে।দেশের উন্নয়ন চলমান রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ কে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয় করতে হবে।
রতনকান্দি ইউনিয়নের সকল নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বলেন আপনারা জনগণের সাথে অবশ্যই ভালো সম্পর্ক গড়ে তুলবেন যাতে করে কেন্দ্রে শতভাগ ভোটার উপস্থিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দেন।
তিনি বলেন আপনারা যেভাবে আমার বাবা মোহাম্মদ নাসিমের পাশে থেকে কাজ করেছেন, আমার পাশে থেকেও সে ভাবে কাজ করবেন। এবং দোয়া কোরবেন আমি যেন আমার বাবা ও দাদার মত মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে পারি।
রতনকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব এর সঞ্চালনায় সাংগঠনিক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ আঃ হাকিম।

আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য গোলাম রাব্বানী তালুকদার,রতনকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম মাষ্টার, সহসভাপতি নুরে আলম রতন, সহ-সভাপতি লোকমান হোসেন বুদ্বু, সহ-সভাপতি আলী হোসেন মেম্বার, যুগ্ন সাধারণ সম্পাদক আলী হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক আসলাম উদ্দিন শেখ, সাংগঠনিক সম্পাদক নিবিড় তালুকদার সহ ইউনিয়ন আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ।
ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ ভুট্ট, ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম আবির তালুকদার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আঃ আলীম খান, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম বাবু, ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরে ফাতেমা রিনা এবং ৯টি ওয়ার্ডের সভাপতি, সম্পাদক প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: আরিফুজ্জামান আরিফ, অফিস: বাগআচঁড়া,যশোর
Copyright © 2026 বেত্রাবতী নিউজ২৪. All rights reserved.