বেত্রাবতী ডেস্ক।। আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে নাগরিক নিরাপদ নিশ্চিত করতে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ যশোরের শার্শার বাগআঁচড়া সাতমাইল পশুহাট পরিদর্শন করেছেন যশোর জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার।
মঙ্গলবার (২৭শে জুন) বেলা ১১ টার দিকে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান ও পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার এ পশুহাট পরিদর্শনে আসেন।এ সময় তারা পশুহাট ঘুরে বিভিন্ন কোরবানির পশুর দাম শোনেন এবং হাটের ক্রেতা-বিক্রেতা দের সাথে কথা বলেন।
জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন পশুহাটে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।মানুষের জানের পাশাপাশি মালেরও নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে। কোরবানির পশুহাটে দালাল চক্র ও যত্রতত্র গরুর হাট যেন না বসে। পাশাপাশি বাজার স্থিতিশীল রাখতে ইউএনওদের নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন।
জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার বলেন, আসন্ন ঈদে নাগরিকেরা যাতে নির্বিঘ্নে হাট থেকে পশু কিনতে পারেন তা নিশ্চিতে জেলার প্রতিটি পশুর হাটে পর্যাপ্ত পুলিশ সদস্য ও কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। এছাড়া মেটাল ডিটেকটর ব্যবহার, মাইকিং, জাল টাকা শনাক্তের মেশিন স্থাপন এবং চুরি, ছিনতাই, অজ্ঞান পার্টি, মলম পার্টির দৌরাত্ম্য রোধে নজরদারি জোরদার করা হয়েছে।
এসময় সহকারি পুলিশ সুপার জুয়েল ইমরান, নাভারন সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি)এসএম আকিকুল ইসলাম, নাভারন হাইওয়ে থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রেের ইনচার্জ কাজী শহিদুল ইসলাম,বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল,গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবিবুর রহমান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন
সম্পাদক ও প্রকাশক: আরিফুজ্জামান আরিফ, অফিস: বাগআচঁড়া,যশোর
Copyright © 2026 বেত্রাবতী নিউজ২৪. All rights reserved.