প্রিন্ট এর তারিখঃ জুন ২৪, ২০২৬, ১০:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২৩, ৯:২২ অপরাহ্ণ
শার্শায় মাইক্রোবাসের চাপায় সাইকেল আরোহী শিশু নিহত
বেত্রাবতী ডেস্ক। । শার্শার ডিহি ইউনিয়নের বাউন্ডারি মোড়ে নামক স্হানে মাইক্রোবাসের চাপায় মেহেদী হাসান (১২) নামে এক সাইকেল আরোহী শিশু নিহত হয়েছে।
নিহত শিশু মেহেদী হাসান শার্শা উপজেলার কাশিপুর বটতলা গ্রামের মিলন হোসেনের ছেলে।
গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহাবুর রহমান জানান,শুক্রবার বিকাল ৫টার দিকে শিশু মেহেদী হাসান বাড়ী থেকে সাইকেল যোগে পাকশিয়া বাজারে আসার সময় বাউন্ডারি মোড়ে নামক স্হানে পৌছালে পিছন দিক থেকে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-৫১৮৬৩৪) ধাক্কা দিলে শিশুটি সাইকেল থেকে পড়ে গিয়ে মাইক্রোবাসের চাকার নিচে পড়ে। এবং গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। ঘাতক মাইক্রোবাসটি এলাকাবাসী আটক করেছে
সম্পাদক ও প্রকাশক: আরিফুজ্জামান আরিফ, অফিস: বাগআচঁড়া,যশোর
Copyright © 2026 বেত্রাবতী নিউজ২৪. All rights reserved.