বেনাপোল প্রতিনিধি।। বেনাপোলে সমাজকল্যাণ সংস্থার আয়োজনে ২৫০ অসহায়, দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) সকাল ১০ টার সময় বেনাপোল পৌরসভার সামনে অবস্থিত সংস্থার কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা শেষে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
বেনাপোল সমাজকল্যাণ সংস্থার সভাপতি জুলফিকার আলী মন্টুর সভাপত্বিতে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল।
এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বেনাপোল পৌর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাতাব উদ্দীন,বেনাপোল সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক কে.এম সানোয়ার হোসেন রিমন, আজীবন সদস্য আব্দুল লতিফ, আসাদুজ্জামান আসাদ,কার্য নির্বাহী সদস্য নাজিম উদ্দীন রাব্বী
সম্পাদক ও প্রকাশক: আরিফুজ্জামান আরিফ, অফিস: বাগআচঁড়া,যশোর
Copyright © 2026 বেত্রাবতী নিউজ২৪. All rights reserved.