বেত্রাবতী ডেস্ক।। শার্শার পাঁচভূলোট সীমান্তে ১ কেজি ওজনের দুটি স্বর্ণের বার সহ সাইদুর রহমান (২৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।
শনিবার(৮এপ্রিল) দুপুরে এ চালানটি আটক করা হয়।
আটক সাইদুর রহমান শার্শার অগ্রভুলোট গ্রামের আব্দুল হালিম এর ছেলে।
২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল তানভীর রহমান পিএসসি জানান.গোপন সংবাদে জানতে পারি পাঁচভূলেট সীমান্তের দক্ষিণপাড়া এলাকা দিয়ে একটা স্বর্ণের চালান ভারতে পাচার হবে।এমন সংবাদে পাঁচভূলোট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১কেজি ওজনের দুটি স্বর্নের চালান আটক করা হয়।
এসংক্রান্ত সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
উল্লেখ্য গত ১ বছরের ব্যবধানে ৩১ টি সফল অভিযানে ৯৭ কেজি স্বর্ণের চালান আটক করতে সক্ষম হয়েছে বিজিবি।যার মুল্য ৭৬ কোটি ৯৬,১৯৯ ৪৫ টাকা ।এ সময় ৩২ জন পাচারকারীকে আটক করে ২১ বিজিবি।
সম্পাদক ও প্রকাশক: আরিফুজ্জামান আরিফ, অফিস: বাগআচঁড়া,যশোর
Copyright © 2026 বেত্রাবতী নিউজ২৪. All rights reserved.