মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।। সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ৩নং গান্ধাইল ইউনিয়নের পূর্বাংশে বাঐখোলা ওয়াবদাবাঁধ হইতে জয় বাঁধ পর্যন্ত রাস্তা/ বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও সিরাজগঞ্জ ১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
উদ্বোধন শেষে বাঐখোলাসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এমপি তানভীর শাকিল জয়।
এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন মাস্টার,সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, পৌর মেয়র আঃ হান্নান তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নিজাম উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার,যুগ্ন সাধারণ সম্পাদক সহিদ সরোয়ার, প্রচার সম্পাদক শওকত আকবর।গান্ধাইল ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন, গান্ধাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিপ্লব সরকার,সাধারণ সম্পাদক আলী আসলাম,সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ তালুকদার।উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত উল ইসলাম শাওন, সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার প্রমুখ। সহ সকল নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: আরিফুজ্জামান আরিফ, অফিস: বাগআচঁড়া,যশোর
Copyright © 2026 বেত্রাবতী নিউজ২৪. All rights reserved.