মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।দেশব্যাপী বিএনপির জাময়াতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ফেব্রুয়ারী) দুপুরে সিরাজগঞ্জ ১ আইনের একাংশ সদর উপজেলার ১নং রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মহিষামুড়া চৌরাস্তা বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম জুড়ান এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক বিপ্লব সরকার এর সঞ্চালনায় বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাস এর প্রতিবাদ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আঃ হাকিম।রতনকান্দি ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রমুখ।
এসময় সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এস এম আঃ বারী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল আমিন।জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাসুদ তালুকদার, জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, রতনকান্দি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ ভুট্ট, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক আবির তালুকদার, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম বাবু সহ ইউনিয়ন আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বাগবাটি, বহুলী,ও ছোনগাছা, এবং কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পরে কাজিপুর উপজেলার সোনামুখি, চালিতাভাঙ্গা, মাইজবাড়ি, কাজিপুর, ও কাজিপুর পৌরসভায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুজ্জামান আরিফ, অফিস: বাগআচঁড়া,যশোর
Copyright © 2026 বেত্রাবতী নিউজ২৪. All rights reserved.