মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ১১নং নিশ্চিন্তপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আঃ হামিদ সরকার গরীবের বন্ধু, জনদরদী,সমাজ সেবক যার তুলনা শুধু সে নিজেই সেই মহান মানুষটির আজ ১০তম মৃত্যুবার্ষিকী।
মরহুমের ছেলে নিশ্চিন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সুরুজ্জামান সরকার সকলের কাছে মরহুমের জন্য দোয়া প্রার্থনা করেছেন।
তিনি সকলের উদ্দেশ্যে বলেন,পিতা এমন একটি শক্তি এবং ভরসার জায়গা বেঁচে থাকতে অনেকেই তাহা বুঝতে পারে না।
আজকে ২৬শে জানুয়ারি আমার পিতা মরহুম আব্দুল হামিদ সরকার সাবেক চেয়ারম্যান এর ১০ম মৃত্যুবার্ষিকী।
সকলের কাছে দোয়ার দরখাস্ত করছি ভালো থাকুক সকলের পিতা-মাতা।
সম্পাদক ও প্রকাশক: আরিফুজ্জামান আরিফ, অফিস: বাগআচঁড়া,যশোর
Copyright © 2026 বেত্রাবতী নিউজ২৪. All rights reserved.