শুক্রবার (২১অক্টোবর) দুপুরে সীমান্তের রঘুনাথপুর এলাকা থেকে আটক করা হয়।
আটক সাইদুল ইসলাম বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের মহসিন শেখের ছেলে।
বেনাপোল পোর্ট থানার অফিসার(ওসি) ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে সীমান্তের রঘুনাথপুর বিজিবি ক্যাম্প এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।