যশোরের ঝিকরগাছা উপজেলার কাশিপুর সীমান্ত থেকে সাড়ে ১২ কেজি (১০৬ পিস) স্বর্ণ বার সহ সাজু আহম্মেদ (২০) নামের এক স্বর্ণ পাচারকারী কে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)’র সদস্যরা।
আসামী সাজু আহম্মেদ যশোর জেলার চৌগাছা উপজেলার বড় কাবিলপুর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।
এ বিষয়ে ৪৯, বিজিবি’র বেনাপোল কোম্পানী কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মুখোমুখি বৈঠকে বসেন লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ সিদ্দিকি (অধিনায়ক, যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মঙ্গলবার (১৮ অক্টোবর) আনুমানিক বেলা ১টার দিকে গোপণ সংবাদের ভিত্তিতে হাবিলদার নুর আলম মিয়া এর নেতৃত্বে বিজিবি’র একটি চৌকষ দল যশোর জেলার ঝিকরগাছা উপজেলার কাশিপুরস্থ ব্যাংদা সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ব্যাংদা বাঁশতলার মোড় নামক স্থানে পাকা রাস্তার উপরে দাড়িয়ে থাকা ব্যাক্তি সাজু আহম্মেদ কে ধরে ফেলে। পরে তার দেহ তল্লাশী করে শরীরের সাথে অভিনব কায়দায় রাখা ১০৬ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন সাড়ে ১২ কেজি এবং বাজার দর হিসেবে এর মূল্য ধরা হয়েছে ১০কোটি/(দশ কোটি) টাকা। এ সময় তার কাছে থাকা একটি মোবাইল ফোন জব্দ করা হয়।আসামী সাজু আহম্মেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে ১০৬ পিস স্বর্ণ, মোবাইল সহ ঝিকরগাছা থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবি অধিনায়ক জানান।
সম্পাদক ও প্রকাশক: আরিফুজ্জামান আরিফ, অফিস: বাগআচঁড়া,যশোর
Copyright © 2026 বেত্রাবতী নিউজ২৪. All rights reserved.