আসাদুজ্জামান নয়ন।।শার্শার দাদখালী গ্রামের বহুল আলোচিত শিশু হোসনেয়ারা আঁখি/হাঁসি জম্ম থেকে হার্টে ছিদ্র নিয়ে জীবন-যাপন করছিলো। ডাক্তারের পরামর্শে বর্তমান তার বয়স ৮বছর ৪ মাস যা তার অপারেশন এর জন্য এখন উপর্যুক্ত সময়। যা অনেক ব্যয়বহুল। আখিঁর পরিবার বহন করতে অক্ষম।
আঁখির পরিবারের আর্থিক সাহায্যের পরিপ্রেক্ষিতে বাগআঁচড়া হৃদয়ের বন্ধন ব্লাড ব্যাংক (HBBB) এর পক্ষ থেকে গত ২৩শে জুলাই শনিবার ১ম ধাপে নগদ ১৫হাজার টাকা ও ২রা আগস্ট মঙ্গলবার আঁখির চাচা আসাদুজ্জামানের নিকট ২য় ধাপে নগদ ১৩ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন হৃদয়ের বন্ধন ব্লাড ব্যাংক এর প্রতিষ্ঠা সভাপতি বাবু, সহ-সভাপতি বকুল, সহ-সভাপতি আকিমুল, কার্যকরী সদস্য ইমতিয়াজ, তানভীর, রেজওয়ানসহ আঁখির বাবা-মা ও প্রতিবেশী।
সম্পাদক ও প্রকাশক: আরিফুজ্জামান আরিফ, অফিস: বাগআচঁড়া,যশোর
Copyright © 2026 বেত্রাবতী নিউজ২৪. All rights reserved.