বেত্রাবতী ডেস্ক।।নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’এই পতিপাদ্যকে সামনে নিয়ে শার্শায় ব্যাপক উৎসাহ ও আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে।
মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে সপ্তাহ ব্যাপি পালন করা হয় এই মৎস্য সপ্তাহ।
রোববার (২৪ জুলাই) সকালে শার্শা বাজারে এক র্যালি শেষে থানার পুকুরে মাছ অবমুক্ত করা হয়।
পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরন করা হয়।
শার্শা উপজেলা কৃষি অফিসার প্রতাপ মন্ডল এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।
এসময় অনুষ্ঠানে আন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসান, ইউপি চেয়ারম্যান সহ বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: আরিফুজ্জামান আরিফ, অফিস: বাগআচঁড়া,যশোর
Copyright © 2026 বেত্রাবতী নিউজ২৪. All rights reserved.