বেত্রাবতী ডেস্ক।।মাদক একেবারেই নয়,খেলাধুলায় মিলবে জয়।এই স্লোগানকে সামনে রেখে আগামী ৮জুলাই রোজ: শুক্রবার বেনাপোলের গয়ড়া ৬নং ওয়ার্ড সংলগ্ন দক্ষিণ পাড়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি বিশাল ফুটবল ম্যাচ ।

খেলাটিতে অংশগ্রহণ করবে,গয়ড়া"অবিবাহিত ফুটবল একাদশ বনাম বিবাহিত ফুটবল একাদশ ।
বিগত পাঁচ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে এই ঐতিহ্যবাহী ফুটবল ম্যাচটি।গয়ড়া গ্রামবাসী অধীর আগ্রহে অপেক্ষা করে এই ফুটবল ম্যাচটির জন্য ।
খেলাটি যেনো হয়ে উঠেছে গয়ড়াগ্রামবাসীর প্রাণের উৎসবের মতো।বিবাহিত ও অবিবাহিতদের সম্মান টিকিয়ে রাখার জন্য এ লড়াই।
আপনারা সকলেই আমন্ত্রিত থাকবেন,খেলাটি উপভোগ করবেন।খেলোয়াড়দেরকে উজ্জীবিত করবেন।
খেলাটির দায়িত্ব ও সার্বিক তত্ত্বাবধানে থাকবেন দক্ষিণপাড়া যুব সমাজের আইকন আনারুল ইসলাম, মাহামুদুল হাসান।খেলায় আপনারা সকলেই আমন্ত্রিত ।
সম্পাদক ও প্রকাশক: আরিফুজ্জামান আরিফ, অফিস: বাগআচঁড়া,যশোর
Copyright © 2026 বেত্রাবতী নিউজ২৪. All rights reserved.