বেত্রাবতী ডেস্ক।।বেনাপোল পুটখালি এলাকা থেকে ৩৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এক ব্যক্তিকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
রবিবার (২৯ মে ) সকাল ৮ টার সময় তাকে আটক করা হয়।
আটককৃত আসামী হলো, বেনাপোলের পুটখালি (পূর্বপাড়া) গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে, ওমর ফারুক (৩৭)।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পুটখালি এলাকা থেকে (৩৫) বোতল ভারতীয় ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।
এবিষয়ে বেনাপোল পোর্ট থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।
এছাড়াও আটক আসামীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
আটক আসামীকে যশোর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক: আরিফুজ্জামান আরিফ, অফিস: বাগআচঁড়া,যশোর
Copyright © 2026 বেত্রাবতী নিউজ২৪. All rights reserved.