বেত্রাবতী ডেস্ক।।শার্শায় মোটরসাইকেলের চাকায় পিষ্ট হয়ে জান্নাতুল ফেরদৌস (০৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১৫ মে) বিকালে নিজ বসতবাড়ির সামনে এ ঘটনা ঘটে।
জান্নাতুল উপজেলার শ্যামলাগাছী গ্রামের রবিউল ইসলামের কন্যা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জান্নাতুল বিকালে বাড়ির সামনে রাস্তায় খেলা করছিলো। এমন সময় একটি মোটরসাইকেল এসে জান্নাতুলকে চাপা দেয়। এ সময় জান্নাতুল গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে তাকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে। জান্নাতুলের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুজ্জামান আরিফ, অফিস: বাগআচঁড়া,যশোর
Copyright © 2026 বেত্রাবতী নিউজ২৪. All rights reserved.