ঘটনায় আহত হয়েছেন সোহান নামে আরও একজন।
মঙ্গলবার (৩ মে) ঈদের দিন বিকালে দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে রাস্তার পাশে থাকা বাওড়ে পড়ে যায়। এতে মোটরসাইকেল চালক সোহান ও সুজন গুরুতর আহত হয়।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সুজনকে মৃত বলে নিশ্চিত করেন।
ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে বলে জানান বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া।