বেত্রাবতী ডেস্ক।। শার্শার কায়বা ইউনিয়নে রমজান মাস উপলক্ষে টিসিবির দ্বিতীয় (শেষ) চালানের পণ্য সরকারী নির্ধারিত ন্যায্য মূল্যে বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত বিরতি হীন ভাবে কায়বা ইউনিয়নের বিভিন্ন পয়েন্ট থেকে সরকারী নির্ধারিত মূল্যে টিসিবি পন্য বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাব হোসেন।
এসময় চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের বিভিন্ন ট্যাগ অফিসার, টিসিবির কর্মকর্তা,কর্মচারী, প্রত্যেক ওয়ার্ডের মেম্বর ও সাংবাদিকের উপস্থিতিতে টিসিবি কার্ডধারীদের মাঝে ২কেজি সয়াবিন তেল, ২কেজি চিনি, ২কেজি ডাল, ২কেজি ছোলা সরকার নির্ধারিত মূল্য বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুজ্জামান আরিফ, অফিস: বাগআচঁড়া,যশোর
Copyright © 2026 বেত্রাবতী নিউজ২৪. All rights reserved.