প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৬, ১০:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২২, ১২:০৪ পূর্বাহ্ণ
ঝিকরগাছার কলাগাছিতে গাছের সাথে মোটর সাইকেলের ধাক্কায় যুবদল নেতা নিহত
বেত্রাবতী ডেস্ক।।যশোর-বেনাপোল সড়কের ঝিকরগাছার কলাগাছিতে গাছের সাথে মোটর সাইকেলের ধাক্কায় মোস্তফা ফারুকী বাবু (৩০) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন।
তিনি ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের এমএ করিমের ছেলে ও উপজেলা যুবদলের সদস্য।
সূত্র জানায়, মঙ্গলবার রাতে মোস্তফা ফারুকী বাবু মোটরসাইকেল চালিয়ে নাভারণ থেকে ঝিকরগাছার দিকে আসছিলেন। পথিমধ্যে কলাগাছিতে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি রেন্ট্রি গাছের সাথে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম জানান, মোটরসাইকেলে বাবু একাই ছিলেন। অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুজ্জামান আরিফ, অফিস: বাগআচঁড়া,যশোর
Copyright © 2026 বেত্রাবতী নিউজ২৪. All rights reserved.