শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।
এসময় অন্যন্যাদের মধ্যে বক্তব্যে রাখেন, শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা থানা অফিসার ইনচার্জ মামুন খান,
বেনাপোল পোর্ট থানা অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুঁইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফার হোসেন,উপজেলা প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা,কর্মচারী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।