বেত্রাবতী ডেস্ক।। বেনাপোল পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২০ পিস স্বর্ণের বারসহ দুই স্বর্ণ পাচারকারী কে আটক করেছে বিজিবি সদস্যরা।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ২০পিস স্বর্নের বারসহ পাচারকারীদের হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন- বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আলী হোসেনের ছেলে লিটন হোসেন(২৫) একই গ্রামের আজিজুর রহমানের ছেলে মোহাম্মদ হাফিজুর রহমান(২৮)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল পুটখালী সীমান্ত দিয়ে একটা স্বর্ণের চালান পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুটখালী সীমান্তের বালুন্ডা গ্রামে অভিযান চালিয়ে ৩ কেজি ৮৯১ গ্রাম ২০ পিস স্বর্ণের চালান আটক করে।
খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কের্নেল মঞ্জুর ই এলাহী জানান, বেনাপোল পুটখালী সীমান্তের বালুন্ডা গ্রাম থেকে ২০ পিস স্বর্ণসহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে।
আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য দুই কোটি উনপঞ্চাশ লক্ষ একান্ন হাজার নব্বই টাকা।
আটককৃত স্বর্ণ পাচারকারীদের স্বর্ণের বার এবং অন্যান্য মালামাল বেনাপোল পোর্ট থানার মাধ্যমে ট্রেজারিতে জমা করা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুজ্জামান আরিফ, অফিস: বাগআচঁড়া,যশোর
Copyright © 2026 বেত্রাবতী নিউজ২৪. All rights reserved.