বেত্রাবতী ডেস্ক।।বেনাপোলে র্যাবের অভিযানে ওয়ান শুর্টারগানসহ ইসরাফিল হোসেন (৪০) কে আটক করা হয়েছে।
আটক ইসরাফিল হোসেন (৪০) বেনাপোল পোর্ট থানার নারায়নপুরের মৃত রবিউল ইসলামের ছেলে।
শনিবার (৫ ফেব্রুয়ারী) রাত পৌনে ৯টায় র্যাবের একটি দল ছোটআঁচড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
এ সময় তার কাছে থাকা দেশীয় তৈরি একটি ওয়ান শুর্টারগান এক রাউন্ড গুলি ও একটি মোবাইলসহ হাতেনাতে তাকে আটক করা হয়।
আসামীকে অস্ত্র মামলা দিয়ে পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুজ্জামান আরিফ, অফিস: বাগআচঁড়া,যশোর
Copyright © 2026 বেত্রাবতী নিউজ২৪. All rights reserved.